জীবনগাথা
------------------------------------------------------------
প্রকৃতির সাথে মিশে, দেখী প্রকৃতির রূপ
ভগবান পুজী তারে, আমার প্রতীকী স্বরূপ
ধ্যানে জ্ঞানে ধনধান্য এ বসুন্ধরা আমার
অসীমে মিলায় শূন্য, হয়ে ঋণী আমি তোমার
জগতের মাঝে ওরা কারাগার আঁকে
বিভেদের ছড়া তাই, মনে মনে সাজে
সুস্থ সমাজের করে অঙ্গীকার
আহারে, বিহারে, সর্বত্র ছড়িয়ে, সে বিধাতা আমার
শাসনে, শোষণে, বাঁধতে পারবে না তুমি তাকে
যে নিজেকে হারিয়েছে প্রকৃতির সাথে, নিরুদ্দেশে
অচেতনে দিয়ে প্রাণ, সময়ের পরিনাম
কোষাগারে করি নাম, ক্ষুদ্রের ক্ষুধার্ত অভিমান
আমি একা গড়ে চলি প্রীতিকর সন্ধানে
আঁধারেতে দেখী যেন, 'চন্দ্র হস্ত মন্থনে
দিন শেষে ক্ষণিকে, কোঠরের যোনিতে
জীবনের ভাগশেষে, অতীতের ইতিহাসে
বাস্তব ও ভবিষ্যতে 'শিক্ষা হি ধর্মঃ কর্মৈব জীবনম্
অর্থ-স্বার্থ
------------------------------------------------------------------
অর্থের সামর্থে মানুষ দেখে স্বার্থ
বোধ ভুলে মানবিকতা, জন্মায় অপদার্থ
বেসুরো জীবনে খেয়ালী সুরের আনাগোনা
কর্মের পরিধিতে, পরিসরে, নেমে আসে যন্ত্রণা
সমাজ সেতো দাঁড়িয়ে আছে ব্যর্থতার নিয়ে পরিচয়
পরিহাসে মাপে ওরা, বিচিত্র এ মানসিক অধ্যায়
তুলনায় জীবন তার, স্বার্থের মাপকাঠি
অহং মানে, অন্যের হাতে দেয় জীবনের চাবিকাঠি
স্থিতিশীল অস্থিরতা, নাই উপসংহার
একা একা ঘরে বসে, খুঁজি কেনো, জীবনের আহার
মনুষ্যত্ব তোমার কাছে বড় এক ঘটনা
অর্থের স্বভাবে, মানুষ হারিয়েছে চেতনা
বাস্তবতার অভিধানে নাই প্রেমের কোনো অর্থ
সামর্থ্য এক বড় জিনিস, প্রতি পদে চেনাবে তুমি ব্যর্থ
সে জীবনে সুখ নাই, যেখানে থাকে শুধু অর্থ
ভেঙে দিয়ে ব্যর্থতা, কবি খোঁজে শব্দে নিজের স্বার্থ
ভুল করে খুঁজেছি ভালোবাসা, বেকার জীবনে তা কল্প
গল্প হলেও সত্যি তাহা, বিচিত্র এ অর্থ, বিচিত্র এ স্বার্থ
মেঘে ঢাকা জীবনে, সৃষ্টির কি আলো
তাই একমনে লিখে যাই, হয়ে আমি কালো
একা একা চিত্ত যেথা, সময়-সমাজের ভারে, পার করে দিয়ো প্রভু, ক্ষুদ্র এ জীবন মোরে .. ☺️